পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও শাড়ি-লুঙ্গি বিতরণে দিদার খন্দকার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা সহ অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি দিদার খন্দকার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরে দেওভোগ এলাকার জান্নাত কনভেনশন হলে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি ও আবুল হোসেন খন্দকার ফাইন্ডেশনের উদ্যেগে এই আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি দিদার খন্দকার বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অসহায় এক হাজার পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। এবং ৯টি মন্দিরের পূজা মন্ডপে অর্ধ লক্ষাধিক টাকা বিতরণ করা হয়েছে। দীর্ঘ ৮ বছর ধরে এই মানব সেবার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এছাড়া একজন কিডনি রোগীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে আর্থিক সহায়তা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি নির্বাচন করি বা না করি সেটা মূখ্য বিষয় নয়, আমার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এই ওয়ার্ড থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। এখন মানুষের দোয়া ও ভালোবাসা পেলে সবার জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে।
উক্ত অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মো. দিদার খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির চার্টার প্রেসিডেন্ট কামরুল হাছান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, ইনকামিং প্রেসিডেন্ট ধনঞ্জয় গুহ জয়, সেক্রেটারি কাজী জসিমউদ্দিন শাহিন, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান মজিব, ফাষ্ট লেডি শাহিনা বেগম, রোটারিয়ান তৌফিক হাসান, জয়েন্ট সেক্রেটারি আবু ওমর সিদ্দিক নুর, রিশাদ হোসেন, ফরিদা আলম, জুয়েল রানাসহ প্রমুখ।
সংগঠন বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :