বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 6, 2026
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যারা নিজেদের বসতবাড়ি বা খালি জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন না, মশার প্রজননস্থল তৈরি হতে দেবেন; তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।শনিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। পরে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। আমরা বিভিন্ন এলাকায় প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করবো। যারা নিজেদের বসতবাড়ি বা খালি জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন না এবং মশার প্রজননস্থল তৈরি হতে দেবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে ডেঙ্গু বিস্তার রোধে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।
বক্স ২ বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :