ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 27, 2026
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, শিল্পসমৃদ্ধ এলাকা হওয়ায় নারায়ণগঞ্জে অপরাধ ও অপরাধপ্রবণতা তুলনামূলক বেশি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
রোববার (২৪ মে) দুপুর ২টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “সকলকে ঐক্যবদ্ধ করে টহল কার্যক্রম পরিচালনা করতে হবে। চাষাঢ়া থেকে থানা এলাকা পর্যন্ত সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিশেষ করে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না থাকে, সে বিষয়ে থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ঈদকে কেন্দ্র করে গরুর হাট, গার্মেন্টস এলাকা, নদীপথে পশু পরিবহনসহ কোথাও যেন চাঁদাবাজি না হয়, সে বিষয়ে প্রশাসন কাজ করছে। এছাড়া জাল টাকা ও মহাসড়ককেন্দ্রিক অপরাধ প্রতিরোধেও নজরদারি বাড়ানো হয়েছে।”
বাসা ফাঁকা রেখে ঈদে বাড়ি যাওয়া মানুষদের নিরাপত্তা নিয়েও প্রশাসন কাজ করছে বলে জানান ডিসি। তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসী নিরাপত্তা আশা করে। আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”
এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানসহ থানার কর্মকর্তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন। পরে জেলা প্রশাসক থানার মালখানা, হাজতখানা ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
ডিসি রায়হান কবির জানান, জেলার সব থানা ও পুলিশ ফাঁড়ি পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে। এ সময় ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টরসহ বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।
তিনি বলেন, “থানার অস্ত্রাগার, মালখানা, সিআর ও জিআর মামলার কার্যক্রম, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও এস এম ফয়েজ উদ্দিন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :