নির্বাচন না দিয়ে সংস্কার বলে চিৎকার করছে এই সরকার : টিপু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, গত ১৬ বছর আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই। এমনকি স্ত্রী-সন্তান, পিতা-মাতার চেহারাও অনেক দিন দেখতে পারি নাই। এতকিছুর পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন এবং পালিয়ে গেলেন। এরপর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো। আমরা আশা করেছিলাম এই সরকার বাংলার মানুষের চিন্তা চেতনা বুঝে নিবেন। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিলেন এই সরকারের পাশে থাকো। আমরা এই সরকারের পাশেই আছি। কিন্তু নির্বাচন না দিয়ে সংস্কার বলে চিৎকার করছে এই সরকার।রোববার (১২ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০০৯-২০২৩ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করেছেন। এই পরিচালনা করার অবস্থায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমাদের কি উপহার দিলো? গুম, খুন, আয়নাঘর, বাকশাল, গণতন্ত্রকে হত্যা করা। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে অর্থ পাচার করে প্রতিটি ব্যাংককে শুন্যের কোঠায় নিয়ে এসেছে। এমনকি সিন্ডিকেট করে বিভিন্ন গ্রুপের সাথে আতাত করে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করেছেন।
তিনি আরও বলেন, আমাদের নেতা ৩১দফা দাবি পেশ করেছে, বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১দফা বাস্তবায়ন করবে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :