কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2026
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে জামায়াত নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমন রহমানের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রামনগর এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালায় মদনপুর জোনাল অফিসের একটি দল।
তবে অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন সুমন রহমান। তাঁর দাবি, পাশের ভবনের ছিঁড়ে যাওয়া তার জোড়া দিয়ে সংযোগ ব্যবহার করা হচ্ছিল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পল্লী বিদ্যুতের মদনপুর জোনাল অফিসের প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সুমন রহমানের বাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
কতদিন ধরে সংযোগটি ব্যবহার করা হচ্ছিল এবং কী পরিমাণ জরিমানা করা হবে—জানতে চাইলে তিনি বলেন, মিটারের রিডিং ও সংশ্লিষ্ট তথ্য পরীক্ষা করে ব্যবহারের সময়কাল নির্ধারণ করা হবে। এরপর আইন অনুযায়ী জরিমানা ধার্য করা হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে সুমন রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর ভাই মিজানুর রহমান বন্দর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন বলেও দাবি করেন তাঁরা। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর সুমন জামায়াতের ব্যানার-ফেস্টুন ব্যবহার করে কাউন্সিলর পদে প্রচারণা শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ।
অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
নিজের বক্তব্যে সুমন রহমান বলেন, “আমরা কোনো অবৈধ সংযোগ চালাইনি। পাশের ভবনের তার ছিঁড়ে গিয়েছিল। পরে সেটি জোড়া দিয়ে লাইন ব্যবহার করা হচ্ছিল। কিন্তু বিদ্যুৎ বিভাগ এসে সংযোগ কেটে দিয়েছে। আমি মিটারের যাবতীয় কাগজপত্র নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি অবগত করেছি।”
রাজনীতি বিভাগের আরো খবর
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :